বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল মঙ্গলবার তিনজন খাদ্য পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে চাল বিক্রিতে নিযুক্ত তিনজন ব্যবসায়ীর ডিলারশিপও বাতিল করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।

সাময়িক বরখাস্ত খাদ্য পরিদর্শকেরা হলেন শুভজিৎ দে, শাহনেওয়াজ ও শাহাবুদ্দিন। আর তিন ব্যবসায়ী হলেন আবদুল কুদ্দুস, সৈয়দ মো. মারুফ ও বখতেয়ার আলম।

চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, ডিলারের সঙ্গে কারসাজি করে সরকারি ন্যায্য মূল্যের চাল আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তিন খাদ্য পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।