বরগুনায় বন্ধুসভার সভাপতিকে হত্যার হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো বন্ধুসভা বরগুনার সভাপতি সুশান্ত পোদ্দারকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে তিনি বরগুনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সুশান্ত পোদ্দার বলেন, বুধবার রাতে তাঁর বাগানবাড়ি এলাকার ভাড়া বাড়িতে কে বা কারা দরজার নিচের ফাঁক দিয়ে খামে ভরা একটি চিঠি ফেলে যায়। তিনি গভীর রাতে বাসায় ফিরে এটি পান। সেটি খুলে দেখেন, ভেতরে এক টুকরো সাদা কাপড় ও একটি চিরকুট। সাদা কাপড়ের টুকরাটিতে লেখা, ‘কাফনের কাপড়ের নমুনা’। গালাগাল ও হুমকি দিয়ে হাতে লেখা ওই চিঠিতে তাঁকে (সুশান্ত) বরগুনা ছেড়ে চলে যেতে বলা হয়। না হলে তাঁকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যার হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।