বরগুনায় ছয় মণ জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটার বিষখালী নদীতে একটি মাছধরা ট্রলার থেকে ছয় মণ জাটকা জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাতটার দিকে স্থানীয় কোস্টগার্ড এই অভিযান চালায়। পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সৈয়দ আবদুর রউফ বলেন, বিষখালী নদীতে টহলে থাকা অবস্থায় ওই ট্রলারকে ধাওয়া করা হয়। ট্রলারটি নদীর নিশানবাড়িয়া এলাকায় নোঙর করে এতে থাকা লোকজন পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে ওই জাটকা জব্দ করে স্থানীয় মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক বলেন, ওই জাটকা স্থানীয় এতিমখানাসহ দুস্থ, গরিব ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে।