বরগুনায় পুকুরে ডুবে মা ও ছেলের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার তালতলী উপজেলার চান্দখালী গ্রামে পুকুরের পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী মা ও তাঁর ছেলের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই দুজন হলেন হোসনে আরা বেগম (৩৫) ও তাঁর ছেলে সরোয়ার (২)।
নিহত হোসনে আরার স্বামী ফোরকান হাওলাদারের ভাষ্য, আজ সকাল সাতটার দিকে তাঁর শারীরিক প্রতিবন্ধী স্ত্রী ও ছেলে বাড়ির পাশে পুকুরে হাত-মুখ ধুতে যায়। এ সময় পুকুরঘাট থেকে পা ফসকে তারা পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় তাদের লাশ পাওয়া যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করেন।
তালতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবার ও স্থানীয় লোকজনের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।’