বরজ নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে পূর্বশত্রুতার জের ধরে জহুরুল ইসলাম নামের এক কৃষকের এক বিঘা জমির পানের বরজ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার ভোরে সদর উপজেলার হারিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বরজের মালিক জহুরুল ইসলাম ও এলাকাবাসী জানান, পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে গত বছর এই পানের বরজ লাগান তিনি। ইতিমধ্যে পান বড় হয়ে কাটার উপযুক্ত হয়েছিল। অন্যান্য দিনের মতো শনিবার সকালে জহুরুলের মা বরজে গিয়ে দেখেন, বরজের সব পান গাছ কাটা পড়ে আছে। জহুরুল জানান, এতে তাঁর প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি জিডি করা হয়েছে।