প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্বৃত্তরা এক কৃষকের ২৫ শতক জমির পানের বরজ পুড়িয়ে দিয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটিতে এ ঘটনা ঘটে। পানের বরজের মালিক অমিত কুমার ব্যানার্জি জানান, তিনি প্রতিদিনের মতো শনিবার দিন পানের বরজ পরিচর্চা করেছেন। রাত ১০টার দিকে প্রতিবেশীরা খবর দেন, তাঁর বরজে আগুন জ্বলছে। তিনি গিয়ে দেখেন, বরজের সব পুড়ে ছাই হয়ে গেছে। এ ব্যাপারে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তালা থানার ওসি সগির মিয়া বলেন, কে বা কারা পানের বরজে আগুন দিয়ে কৃষকের ক্ষতি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।