বরজের পান চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের যদুপুর গ্রামের একটি বরজ থেকে গত রোববার রাতে পান চুরি হয়েছে। বরজটির মালিক সঞ্জয় কুমার দেবনাথ। তিনি একই ইউনিয়নের আড়কান্দি গ্রামের নরেন্দ্র দেবনাথের ছেলে। সঞ্জয় দেবনাথ বলেন, গত সোমবার দুপুরে তিনি বরজে গিয়ে পান চুরির বিষয়টি টের পান। চোরেরা তাঁর বরজ থেকে ২৬০-২৮০ পণ পান নিয়ে গেছে, যার বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। বালিয়াকান্দি থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, পান চুরির বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।