বরযাত্রীবাহী গাড়িতে ডাকাতি একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গত মঙ্গলবার রাতে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসে ডাকাতির সময় এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ডাকাতের নাম শান্ত চৌধুরী (২৬)। তাঁর বিরুদ্ধে থানায় গতকাল বুধবার মামলা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সরাইল থানার পুলিশ প্রহরায় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস কিশোরগঞ্জের ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যাচ্ছিল। রাত পৌনে ১২টার দিকে ওই মাইক্রোবাসটি সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের ধরন্তি হাওর এলাকায় পৌঁছায়। এ সময় সাত-আটজনের একদল ডাকাত মাইক্রোবাসটির গতিরোধ করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে দুটি বিদেশি ছোড়াসহ শান্ত চৌধুরীকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যায়। শান্ত উপজেলার মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।