বরিশালে আ.লীগ নেতার বাসার সামনে বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিমের বাসার সামনে পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে।
আফজালুল করিম বলেন, রাত সোয়া দুইটার দিকে নগরের গোরাচাঁদ দাস সড়কের শ্যাম বাবু লেনে তাঁর বাসার সামনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তখন পাশের ফ্ল্যাটের বাসিন্দারা দরজা খুলে দেখেন, মোটরসাইকেলে করে দুজন দ্রুত পালিয়ে যাচ্ছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি বলতে পারছেন না।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত দেখে বিস্ফোরণটি পটকার বলে মনে হয়েছে।