বরিশালে আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে অনৈতিক ও অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছে কোতোয়ালি থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে নগরের হাসপাতাল রোডের আবাসিক হোটেল প্যারাডাইসে অভিযান চালিয়ে এক তরুণীসহ পাঁচজনকে আটক করা হয়।
মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, নগরের কিছু আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ চলে আসছে। গতকাল আবাসিক হোটেল প্যারাডাইসে অভিযান চালনো হয়। এ সময় অনৈতিক কার্যকলাপে যুক্ত থাকায় এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।