বরিশালে আদালতের এজলাসে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল জেলা জজ আদালতের পেছনের দিকে জ্যেষ্ঠ মহানগর হাকিম আদালতের এজলাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনে এজলাসের নথিপত্র পুড়ে গেছে। পাশাপাশি বাবুগঞ্জ, উজিরপুর ও বানারীপাড়া উপজেলার সেরেস্তার কাগজপত্রও পুড়ে গেছে। দুবৃর্ত্তরা ওই কক্ষে আগুন দিয়েছে বলে ধারণা করছে প্রশাসন।
বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম জানান, রাত ১০টার দিকে দুবৃর্ত্তরা ওই কক্ষে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। আগুনে সেখানে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র সব পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের বরিশালের উপপরিচালক মো. শাওকাত হোসাইন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুন লাগার কারণ বা অন্য কোনো বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।