বরিশালে এএসআই প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাবুগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রাসেলকে চাঁদাবাজির অভিযোগে গত শুক্রবার থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
বাবুগঞ্জ থানার ওসি আবদুস সালাম বলেন, পুলিশ সুপারের মৌখিক আদেশে মো. রাসেলকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, ২ অক্টোবর রাতে থানার আওতাধীন কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভুতেরদিয়া গ্রামের হাওলাদার বাড়ির শাহিন হাওলাদারকে বাসা থেকে বের করে তাঁর বিরুদ্ধে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন এএসআই রাসেল। এ সময় শাহিনকে নির্যাতন এবং তাঁর পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করারও অভিযোগ ওঠে।