বরিশালে ওষুধ ডিপোতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ওষুধ ডিপোতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে নগরের সিঅ্যান্ডবি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা টাকা ও একটি পিকআপ ভ্যানসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে। ডাকাতদের হামলায় আহত হয়েছেন ডিপোর চার কর্মী। তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন ইনসেপটা বরিশালের নিরাপত্তাকর্মী মো. মামুন, মো. আসলাম, মো. মহারাজ ও আবুল হোসেন। ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বরিশালের ডিপো ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, রাত পৌনে দুইটার দিকে পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে তাঁদের ভবনে ঢোকে সংঘবদ্ধ ডাকাতদল। তারা নিরাপত্তার দায়িত্বে থাকা চার কর্মীকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে আটকে রাখে। পরে ভল্ট ভেঙে টাকা, কম্পিউটারের ১০টি হার্ডডিস্ক, সিসি ক্যামেরা ও ওষুধভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ে যায়।