বরিশালে কলেজছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলায় এক কলেজশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার পুলিশ পীরেরপাড় গ্রাম থেকে লাশটি উদ্ধার করে।
নিহত কলেজছাত্র হলেন উপজেলার জল্লা ইউনিয়নের পীরেরপাড় গ্রামের পলাশ সমাদ্দার (১৮)। গতকাল বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বলেন, পলাশ গত মঙ্গলবার রাতে টেলিভিশন দেখে বাড়ি থেকে বের হয়। এরপর সে নিখোঁজ ছিল। গতকাল সকালে এলাকাবাসী বাড়ির পাশে ডোবায় লাশ দেখে পুলিশকে জানায়। পুলিশ বেলা ১১টার দিকে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না। তবে নিহত ব্যক্তির গলায় আঁচড়ের দাগ আছে।
পলাশ সমাদ্দার জল্লা ইউনিয়নের পীরেরপাড় গ্রামের বাসিন্দা প্রিয়লাল সরকারের ছেলে। তিনি শহীদ স্মরণিকা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
ওসি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।