বরিশালে কারখানা থেকে নিষিদ্ধ বড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কারখানা থেকে সাড়ে সাত লাখ নিষিদ্ধ বড়ি জব্দ করেছে র্যা ব। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের বদ্যপাড়ায় ওই কারখানায় অভিযান চালিয়ে ইন্দোফেনাক-৫০ নামক ওই বড়িগুলো জব্দ করা হয়।
এ সময় বরিশাল ঔষধ প্রশাসনের পরিদর্শক বীথি রানী মণ্ডল উপস্থিত ছিলেন।
র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৮) উপ-অধিনায়ক এএসপি নিজাম উদ্দিন জানান, কেন্দ্রীয় ঔষধ প্রশাসনের পক্ষ থেকে কিছু ওষুধের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর তালিকা ধরে ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কারখানায় অভিযান চালানো হয়। সেখানে সাময়িক নিষেধাজ্ঞার আওতায় ডাইক্লোফেনাক-৫০ জাতীয় ওষুধ পাওয়া যায়, যা ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইন্দোফেনাক নামে বাজারজাত করছে। কারখানাটি থেকে ৭ লাখ ৬৪ হাজার ১০০টি বড়ি জব্দ করা হয়েছে।
ঘটনাস্থলে থাকা ঔষধ প্রশাসনের পরিদর্শক বীথি রানী মণ্ডল বলেন, সরকার এই ওষুধ নিষিদ্ধ করেছে এমন কোনো নির্দেশনা কেন্দ্রীয় ঔষধ প্রশাসন থেকে তাঁরা পাননি। তবে র্যা বের কাছে সরকারের সাময়িক নিষিদ্ধ করা যে ওষুধের তালিকা রয়েছে, তার ভিত্তিতে বড়িগুলো জব্দ করা হয়েছে। এগুলো যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক এফ এম আনোয়ারুল হক বলেন, তাঁরা নিষেধাজ্ঞা-সংক্রান্ত কোনো চিঠি এখনো হাতে পাননি। তাই ওই ওষুধ উৎপাদন বা বাজারজাত বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্তও নেননি।