বরিশালে জলদস্যু বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলদস্যু খোকাবাবু বাহিনীর ১২ জন সদস্য আত্মসমর্পণ করেছেন। তাঁদের মধ্যে বাহিনীর প্রধান কবিরুল ইসলাম ওরফে খোকাবাবুও রয়েছেন। গতকাল সোমবার দুপুরে র‌্যাব-৮ বরিশাল কম্পাউন্ডে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে অস্ত্র ও গুলি জমা দিয়ে তাঁরা আত্মসমর্পণ করেন।

র‌্যাব বরিশালের উপ-অধিনায়ক মেজর আনদান কবীর বলেন, ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত র‌্যাব-৮-এর একটি দল সুন্দরবন এলাকার চাঁদপাই রেঞ্জের পমুর নদে অভিযান চালায়। সে সময় সুন্দরবনের জলদস্যু বাহিনীর প্রধান খোকাবাবু র‌্যাবের কাছে আত্মসমর্পণ করার ইচ্ছা প্রকাশ করেন। ২৭ নভেম্বর বিকেলে মৌখালী খালের কাছে ১২ জন আত্মসমর্পণ করেন।