বরিশালে জামায়াতের সেক্রেটারি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার অভিযোগে বরিশাল জেলার কাজিরহাট থানা জামায়াতের সেক্রেটারি অহিদুল শরীফকে (৪০) আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি চরসোনাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, নাশকতার উদ্দেশ্যে অহিদুল বিভিন্ন এলাকায় গোপন বৈঠক করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।