বরিশালে দুটি লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ব্যক্তিরা হলেন ইউসুফ হোসেন ব্যাপারী (২২) ও অজ্ঞাতনামা (৫০)।
গতকাল সকাল ১০টার দিকে উপজেলার দাদপুর চর এলাকার একটি ডোবা থেকে ইউসুফ হোসেন ব্যাপারীর লাশ উদ্ধার করে থানার পুলিশ। ইউসুফ হোসেন দাদপুর এলাকার জামাল ব্যাপারীর ছেলে। প্রায় একই সময় উপজেলার গোলচর এলাকা-সংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার হয়।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. আখতারুজ্জামান বলেন, ইউসুফ হোসেন ব্যাপারী মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ধারণা করা হচ্ছে, গত সোমবার যেকোনো সময় তিনি বাড়ির পাশের ডোবায় পড়ে মারা যান। মেঘনা নদী থেকে উদ্ধার হওয়া লাশে পচন ধরেছে। দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।