বরিশালে ধারালো অস্ত্রসহ তরুণ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগর থেকে ধারালো অস্ত্রসহ আল আমিন হাওলাদার (২৫) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইন মামলা দায়ের করেছে। আল আমিন ওই ওয়ার্ডের হকার্স মার্কেট এলাকার মন্টু হাওলাদারের ছেলে।
নগরের ৬ নম্বর ওয়ার্ডের এ করিম আইডিয়াল কলেজসংলগ্ন খেয়াঘাট এলাকা থেকে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে আটক করা হয়।
৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে আল আমিন হাওলাদারসহ কতিপয় তরুণ এলাকার ফিরোজ ব্যাপারী নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেন। স্থানীয় সাবেক কাউন্সিলর শেখ আবদুস সোবহান ওই ঘটনার প্রতিবাদ করেন। এর পর থেকে তাঁরা কাউন্সিলরের ওপর ক্ষুব্ধ হন। গতকাল আল আমিনসহ কয়েকজন অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় এলাকাবাসী তাঁদের ধাওয়া দেন। একপর্যায়ে আল আমিন হাওলাদারকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।