বরিশালে বিএনপির কর্মসূচিতে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে বিএনপির মিছিল ও সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। বাধার কারণে সড়কে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার বেলা ১১টায় নগরের নাজির মহল্লা থেকে মিছিল বের করেন জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা। মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার পথে সোয়া ১১টার দিকে জেলখানার মোড়ে তাঁদের আটকে দেওয়া হয়। এ সময় সেখানে সড়কে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।
মহানগর বিএনপির সহসভাপতি মনিরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে এখন স্বৈরতন্ত্র চলছে। সাধারণ মানুষ সভা-সমাবেশ করতে পারছে না। বিরোধী দলের ওপর হামলা, মামলা, গুম, হত্যা, নির্যাতন-নিপীড়ন নিত্যদিনের ঘটনা। এ অবস্থা নিরসনে অবৈধ সরকার যত দ্রুত বিদায় হয় ততই মঙ্গল।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী হায়দার ও সম্পাদক আনোয়ারুল হক।