বরিশালে বিপুল অবৈধ জাল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে জাটকা নিধন বন্ধ করতে গত রোববার রাতে অভিযান চালিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড। এ সময় প্রায় দুই কোটি টাকা মূল্যের অবৈধ জাল উদ্ধার করা হয়। তবে অভিযানে কেউ আটক হয়নি।
অভিযান পরিচালনাকারী কোস্টগার্ডের স্টেশন কমান্ডার এস এম সেলিম জাহাঙ্গীর জানান, এখন জাটকা ধরা বন্ধ ঘোষণা করা হলেও অসাধু জেলেরা রাতে জাটকা ধরছেন। রোববার রাত সাড়ে আটটা থেকে দুইটা পর্যন্ত মেহেন্দিগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদে অভিযান চালানো হয়। অভিযানে ৫ লাখ ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। এর মধ্যে ১ লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল, ৩ লাখ ৮০ হাজার মিটার ঘের জাল, দুটি বেহেন্দি জাল ও একটি পাই জাল আছে। যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৯৪ লাখ টাকা।
কোস্টগার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার এম আমিনুল হক বলেন, জব্দ করা অবৈধ জাল গতকাল সোমবার সকালে পুড়িয়ে ফেলা হয়েছে।