বরিশালে যুবকের লাশ, ফরিদপুরে কঙ্কাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মুলাদী উপজেলায় একটি খাল থেকে গতকাল বৃহস্পতিবার অজ্ঞাতনামা এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিনে ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাতনামা এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মুলাদী সদর উপজেলার তেরোচর বেইলি সেতুসংলগ্ন খালে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পচন ধরায় লাশটি শনাক্ত করা যাচ্ছে না। নিহত যুবকের পরনে জিন্সের প্যান্ট আছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাদউদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোলায় ট্রলারডুবির ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে।
ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম বলেন, গতকাল সকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের খারদিয়া গ্রামের সিরাজ মিয়া নিজের পাটখেতে কঙ্কালটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। দুপুরে ভাঙ্গা থানার পুলিশ সেখান থেকে হাড়গোড় উদ্ধার করে। লুঙ্গি প্যাঁচানো থাকায় ধারণা করা হচ্ছে লাশটি কোনো পুরুষের। লাশের ডিএনএ সংরক্ষণ করা হয়েছে।