প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে আইনজীবীসহ ১৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। নগরের বৈদ্যপাড়া থেকে গত মঙ্গলবার রাত ১০টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আহসান কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ১৩ জুয়াড়িতে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. আজাদ রহমান বলেন, তাঁদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনের আওতায় মামলা হয়েছে। গতকাল বুধবার ১৩ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।