বরের পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বাদলাশন গ্রামে গত মঙ্গলবার বিয়ের আসর থেকে পালিয়েছেন বর মিলন মিয়া। বাল্যবিবাহের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হওয়ায় বর পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত বর ও কনেপক্ষকে জরিমানা করেন। মিলন মিয়া উপজেলার ওমরপুর গ্রামের চান মিয়ার ছেলে। নন্দীগ্রাম থানার ওসি আবু হায়দার মো. ফায়েজুর রহমান জানান, বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা পুলিশকে খবর দেন। দুপুরে বরপক্ষের লোকজন বিয়ে করতে কনের বাড়িতে এলে পুলিশ গিয়ে হাজির হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর দৌড়ে পালিয়ে যান।