বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে গত শনিবার রাতে বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গ্রামবাসী দরজা ভেঙে ঘরের ভেতর থেকে এক গৃহবধূকে উদ্ধার করলেও আগুনে পুড়ে মারা গেছে তিনটি গরুসহ কয়েকটি হাঁস-মুরগি।
মান্দা থানার পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, উপজেলার গনেশপুর সরদারপাড়া গ্রামের মকলেছার রহমানের সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী ফছির উদ্দিনের বিরোধ চলছিল। সম্প্রতি ফছির উদ্দিনের ছেলে বুলেট রানার দায়ের করা মামলায় গত বৃহস্পতিবার রাতে ছেলে, দুই ভাইসহ মকলেছার রহমানকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। মকলেছারের স্ত্রী মালেকা বিবি শনিবার রাতে বাড়িতে একা ছিলেন। দিবাগত রাত তিনটার দিকে তাঁকে ঘরে তালাবদ্ধ করে বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।