বসতবাড়িতে দুর্বৃত্ত দলের হানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একানব্বই পাড়া এলাকায় গত শুক্রবার দিবাগত রাত একটায় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত একটি বসতবাড়িতে হানা দিয়েছে।
ওই সময় দুর্বৃত্ত দলের ছোড়া গুলিতে গৃহকর্তা নেজাম উদ্দিনের (৪৫) শরীর ঝাঁঝরা হয়ে গেছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নেজাম উদ্দিনের স্ত্রী হুমাইরা জন্নাত প্রথম আলোকে বলেন, পাঁচ-ছয়জন দুর্বৃত্ত শুক্রবার রাত একটায় তাঁর বসতঘরে হানা দিয়ে তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে তাঁর স্বামীর শরীর ঝাঁঝরা হয়ে যায়। তাঁরা অস্ত্রের মুখে পাকা ঘর নির্মাণের জন্য রাখা দুই লাখ টাকা ও আসবাবপত্র নিয়ে গেছে।