বসতভিটা দখলে নিতে বিধবাকে আবারও মারধর আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে সেই বিধবা আকতার নাহারের বসতভিটা দখল ও উচ্ছেদ করতে আবারও মারধর করে তিনজনকে আহত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী আকতার নাহার স্বামীর রেখে যাওয়া ২০ শতক বসতভিটার ওপর ঘরবাড়ি করে ২০ বছর ধরে তিন মেয়েসন্তান নিয়ে বসবাস করছেন। কিন্তু মোবারকের ছোট ভাই আয়নাল হকের পাঁচ ছেলে ফরিদুল, সাইদুল, সাইফুল, সুমন, সুজন বিধবার ওই জায়গার মধ্যে থেকে সাত শতক জোর করে পাকা বাড়ি নির্মাণ করছেন।
এ অবস্থায় গতকাল শুক্রবার সকালে আয়নাল হকের ছেলেরা আবারও বিধবার বসতবাড়ির বাকি ভিটাটুকু দখলে নেওয়ার চেষ্টা চালান। এ সময় বাধা দেওয়া তাঁরা বিধবার দুই মেয়ে শিরিন আকতার (২৫) ও সাহিদা আকতার (২৮) এবং নাতনি শরনি আকতারকে (১৫) পিটিয়ে আহত করেন।
আয়নাল হকের ছেলে সুজনের দাবি, বিধবার বসতভিটার কাগজপত্র তাঁদের নামে রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা জোর করে ভোগদখল করছেন। তাঁদের মারধর করা হয়নি।