বস্তাবন্দী লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের মাঠ থেকে গতকাল রোববার সকালে এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বংকিরা পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে গ্রামের মাঠে বস্তাবন্দী লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেন। পরে লাশটি উদ্ধার করা হয়। লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মুখমণ্ডলও আগুন দিয়ে ঝলসানো। ময়নাতদন্তের জন্য লাশটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।