প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্রসৈকত-সংলগ্ন লেম্বুর চর বনাঞ্চল থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে মাটিচাপা দেওয়া বস্তাবন্দী লাশটি দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। তবে লাশের পরিচয় জানা যায়নি। বন বিভাগের লেম্বুর চর বনাঞ্চলের বিট কর্মকর্তা পলাশ চক্রবর্তী বলেন, লাশটি পচে গলে গেছে। তবে পরনে লুঙ্গি থাকায় এটি পুরুষের লাশ বলে ধারণা করা যায়। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কবির উদ্দিন বলেন, তাঁদের ধারণা, হত্যাকাণ্ড ধামাচাপা দিতে বনের মধ্যে লাশটি বস্তায় বন্দী করে মাটিচাপা দেওয়া হয়। কয়েক সপ্তাহ আগে হয়তো তাঁকে হত্যা করা হয়েছে।