বহদ্দারহাটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকা থেকে চার শ ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল শনিবার বিকেলে বহদ্দারহাট ফ্লাইওভার-সংলগ্ন একটি হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলো নাম মো. তারেক (৩৪) ও মো. আকবর হোসেন (৩৫)।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের তত্ত্বাবধায়ক চৌধুরী ইমরুল হাসান প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি মাদক ব্যবসায়ী। তাদের ধরার জন্য মুঠোফোনে ক্রেতা সেজে যোগাযোগ করা হয়। কথামতো ইয়াবা নিয়ে বহদ্দারহাট এলাকায় এলে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।