প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে তল্লাশি চালিয়ে সাতজন বহিরাগতকে পুলিশে দিয়েছে হল প্রশাসন। এর মধ্যে চারজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এ সময় হলের পাঁচটি কক্ষ সিলগালা করে দেওয়া হয়। গত বৃহস্পতিবার রাত ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই তল্লাশি চলে। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য হঠাৎ করে হলে এই তল্লাশি চালানো হয়। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।