বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গতকাল শনিবার ছয় এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এল এম পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে মুঠোফোন ব্যবহার করায় তাদের বহিষ্কার করা হয়। গতকাল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে একজন পরীক্ষার্থী মুঠোফোনে কথা বলার সময় কেন্দ্র কর্তৃপক্ষের হাতে ধরা পড়ে। পরীক্ষার্থীদের শরীর তল্লাশি করে আরও পাঁচজনের কাছ থেকে মুঠোফোন জব্দ করা হয়। পরে কেন্দ্র কর্তৃপক্ষ ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করে।