প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেতা ও এক কর্মীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগ কর্মী হজরত আলীকে বহিষ্কার ও সহসভাপতি দেলোয়ার হোসেনের পদ স্থগিত করে বহিষ্কারের সুপারিশ করেছে ছাত্রলীগ। হজরত আলী বলেন, ‘ডাইনিংয়ে বাকিতে খাবার খেয়েছি। ডাইনিং ম্যানেজারকে বিষয়টি বলেছি। এ নিয়ে হঠাৎ করেই গতকাল সকালে কক্ষের সামনে এসে আমাকে মারধর করে দেলোয়ার হোসেন। এ সময় আত্মরক্ষার্থে আমিও তাকে ধাক্কা দিয়েছি।’ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, ওই ঘটনায় হজরতকে বহিষ্কার করা হয়েছে। অপরজনের পদ স্থগিত করে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কাছে সুপারিশ করা হয়েছে।