বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া উপজেলার চলনবিল মহিলা ডিগ্রি কলেজে গতকাল শনিবার দুপুরে বিএসএস পরীক্ষা চলাকালে আট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। নকল রাখার অভিযোগে ইউএনও তাঁদের বহিষ্কার করেন। কলেজ সূত্রে জানা যায়, বিএসএস তৃতীয় সেমিস্টারের অর্থনীতি-২ পর্বের পরীক্ষা চলাকালে ইউএনও হেমন্ত হেনরি কুবি কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় তিনি নকল রাখার অভিযোগে আরিফুল ইসলাম, রোজিনা খাতুন, সিহাব উদ্দিন, ফারজানা রনি, চাঁদ সুলতানা, আবদুস সালাম, বুলবুল আহম্মেদ ও অপূর্ব কুমারকে বহিষ্কার করেন।