বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আওয়ামী লীগের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় পাঁচজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদের বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হান্নান মোল্লা। বহিষ্কৃত পাঁচজন হলেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সদস্য সদর ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আলমগীর বিশ্বাস, নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী বাদশা আলমগীর, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও নারুয়া ইউপির বিদ্রোহী প্রার্থী আবদুস সালাম, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জামালপুর ইউপির বিদ্রোহী প্রার্থী ইউনুস আলী সরদার, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী শফিক সরদার।