বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরের চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের পাঁচ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল তালতলী আনন্দ পার্ক বিনোদনকেন্দ্রে উপজেলা আওয়ামী লীগের সভায় তাঁদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃত নেতারা হলেন ফুলবাড়িয়া ইউনিয়নের প্রার্থী আবদুর রাজ্জাক, চাপাইর ইউনিয়নে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সদস্য সাইফুজ্জামান সেতু, ঢালজোড়া ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. ইছামুদ্দিন, আটাবহ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য আলাউদ্দিন মোল্লা ও আটাবহ ইউনিয়নের সঞ্জয় কুমার সাহা।