প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. শাকিলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেনের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সূত্রে এ খবর পাওয়া গেছে। মো. মনির হোসেন ও আফজাল হোসেন বলেন, শাকিল ওয়ার্ড সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। এ ছাড়া দলীয় গঠনতন্ত্র-পরিপন্থী কাজেও তিনি জড়িত ছিলেন। এসব কারণে তাঁকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।