বহিষ্কার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইলে পৌরসভার চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বন করায় তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নান্দাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম জসিম উদ্দিন কেন্দ্র পরিদর্শন করতে এসে দেখতে পান তিন পরীক্ষার্থী একটি কাগজ দেখে উত্তরপত্রে লিখছে। এ সময় তিনি কর্তব্যরত কক্ষ পরিদর্শককে অভিযুক্ত পরীক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ দেন।