বাঁচতে পারলেন না রশীদও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধ চলাকালে দিনাজপুরের ভূসিরবন্দর সেতু এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ আবদুর রশীদ (৩৮) মারা গেছেন। আজ মঙ্গলবার ভোর পাঁচটায় দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২৩ জানুয়ারি রাতে ওই এলাকায় দুর্বৃত্তরা একটি ট্রাকে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। এতে ওই ট্রাকের চালকের সহকারী আবদুর রশীদ গুরুতর দগ্ধ হন। দিনাজপুরের সদর উপজেলার মোহাম্মদপুর এলাকায় রশীদের বাড়ি।

হাসপাতালের পরিচালক আবদুল কাদের খান জানান, আগুনে রশীদের শ্বাসনালিসহ শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। আজ ভোর পাঁচটার দিকে তিনি মারা যান। রশীদের মরদেহ কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।