বাঁচা গেল না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উড়োজাহাজ থেকে নামার পর বিমানবন্দরে চলছে অভিবাসন (ইমিগ্রেশন) ডেস্কের আনুষ্ঠানিকতা। দুবাই থেকে আসা যাত্রী নুরুল ইসলামের ওপর নজর রাখছিলেন শুল্ক গোয়েন্দারা। এটি আঁচ করতে পেরে হাতব্যাগটি পাশে রেখে দেন তিনি। তখনই তাঁকে গ্রেপ্তার করা হয়। ব্যাগ থেকে ৩৩টি সোনার বার, ১৫০ গ্রাম সোনা ও সাতটি আইফোন উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।