বাঁশখালীতে জলদস্যুতার অভিযোগে গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাঁশখালীতে জলদস্যুতার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার ছনুয়া ইউনিয়নের মহাজন ঘাটা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন মো. রশিদ, মো. শুক্কুর, হেকাম মিয়া ও মো. শাহীন।
বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতিকালে গোপন তথ্যের ভিত্তিতে চার জলদস্যুকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে বাঁশখালী থানায় দুটি ডাকাতির মামলা রয়েছে।