বাঁশখালীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মোজাহের আহমেদ (৫৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
মোজাহের আহমেদের বাড়ি বাঁশখালী পৌর সদরের দক্ষিণ জলদি ভিলেজারপাড়ায়।
বাঁশখালী থানা সূত্র জানায়, জায়গা-জমি নিয়ে মোজাহের আহমেদের সঙ্গে কয়েকজন প্রতিবেশীর দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ নিয়ে মামলাও হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে মোজাহের আহমেদকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ মোজাহেরকে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে এ খুন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।