বাঁশখালীতে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীতে মোহাম্মদ টিটু (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহত টিটুর বিরুদ্ধে ধর্ষণসহ তিনটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
নিহত টিটু কক্সবাজার পেকুয়া উপজেলার মো. জাফরের ছেলে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, বাঁশখালীর দক্ষিণ পুইছড়ি এলাকায় বৃহস্পতিবার রাত নয়টার দিকে টিটুকে কে বা কারা কুপিয়ে গুরুতর আহত করে। রাতেই তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত টিটুর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি।