বাঁশখালীতে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাঁশখালী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রামের একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তাঁর পরনে ছিল জিনসের প্যান্ট। পা ও গলা দড়ি দিয়ে বাঁধা ছিল। ওই যুবকের মুখ দিয়ে রক্ত ঝরেছে। শরীরে ছিল আঘাতের চিহ্ন। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে লাশটি এখানে এনে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় থানায় মামলা করেছে পুলিশ।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।