বাঁশখালীতে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ডোংরা গ্রামে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ১৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুলিবিদ্ধ সাতজন হলেন নুর হোসেন, মোহাম্মদ হোসেন, শাহাবুদ্দিন, জুনু মিয়া, জাহানারা বেগম, মকসুদা খাতুন ও আবদুর সবুর।