বাঁশখালীতে সাত শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের সাত শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদ ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে সাতটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের উপসহকারী পরিচালক মো. ওয়াহিদুজ্জামান বাদী হয়ে বাঁশখালী থানায় এসব মামলা করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে তিন হাজার টাকা থেকে শুরু করে ২১ হাজার টাকা পর্যন্ত আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
মো. ওয়াহিদুজ্জামান জানান, ২০১২ সালের আগ পর্যন্ত বাঁশখালীর এই প্রাথমিক বিদ্যালয়গুলো বেসরকারি রেজিস্টার্ড ছিল। বিদ্যালয়গুলোর সাতজন শিক্ষক জাল ‘সার্টিফিকেট ইন এডুকেশন’ সনদ ব্যবহার করে দীর্ঘদিন সরকারি অনুদান নিয়েছেন। ১০ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। অনুসন্ধানে সাতজনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।