বাঁশখালীর চা বাগানে লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া এলাকার একটি চা-বাগান থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্ত শেষ করে লাশটি আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, চাঁদপুর-বেলগাঁও টি গার্ডেনের এক কর্মকর্তার তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করে। চা-বাগানে এক প্রান্তে দুর্গম পাহাড়ি এলাকায় লাশটির সন্ধান পাওয়া যায়, যেখানে সাধারণ মানুষের যাতায়াত কম। সম্ভবত পাঁচ-ছয় দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। অথবা হাতির আক্রমণে তাঁর মৃত্যু হতে পারে।
ওসি বলেন, মৃতদেহটি পচে যাওয়ায় চেহারা বিকৃত হয়ে গেছে। লোকটির পরনে শুধু প্যান্ট ছিল। লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।