বাঁশের কেল্লার প্রধান আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুক পেজ বাঁশের কেল্লার প্রধান কে এম জিয়াউদ্দিন ফাহাদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সকালে ডিবির পক্ষ থেকে মুঠোফোনে পাঠানো খুদেবার্তায় এ কথা জানানো হয়। বাঁশের কেল্লা জামায়াত শিবিরের সমর্থিত ফেসবুক পেজ বলে অভিযোগ রয়েছে।

ডিবির উপকমিশনার (উত্তর) শেখ নাজমুল আলমের ভাষ্য, গতকাল বৃহস্পতিবার কুমিল্লা থেকে জিয়াউদ্দিনকে আটক করা হয়। পরে তাঁকে ঢাকায় আনা হয়। জিয়াউদ্দিন বাঁশের কেল্লার প্রধান অ্যাডমিন।