বাংলা মদসহ গ্রেপ্তার দুই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে মদ বিক্রি অভিযোগে রিপন কুমার হাওয়ালদার (৩৫) ও আবদুল্লাহেল কাফিকে (৩০) ইয়াবা বিক্রির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার রিপন কুমার আইস্ক্রিম ফেরির আড়ালে আইসক্রিমের বাক্সে বাংলা চোলাই মদ পলিথিন প্যাকেটে নিয়ে বিক্রি করতেন। গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা দুর্গা মন্দির এলাকা থেকে রিপনকে ১০ লিটার মদসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া উত্তর অফিসারপাড়ার আবদুল্লাহেল কাফিকে ধুনট এনইউ পাইলট উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ থেকে রাত ১০টার দিকে ১০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়। ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, রিপন ও কাফিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ধুনট (বগুড়া) প্রতিনিধি