বাংলাদেশ মানবাধিকার কমিশন মহাসচিবের বিরুদ্ধে মামলার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ তহবিলের প্রায় ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ মানবাধিকার কমিশন নামের একটি সংস্থার মহাসচিবের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার কমিশনের সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে দুদক সূত্র জানিয়েছে।
অভিযোগটি উঠেছে ড. সাইফুল ইসলাম দিলদারের বিরুদ্ধে। তিনি দ্য ইনস্টিটিউট অব রুরাল ডেভেলপমেন্ট (আইআরডি) নামের আরেকটি সংগঠনের নির্বাহী পরিচালক। তাঁর বিরুদ্ধে অভিযোগ, আইআরডির গৃহায়ণ তহবিল থেকে তিনি ১২ লাখ ৪৩ হাজার ৫৪৫ টাকা আত্মসাৎ করেছেন।
দুদকের উপসহকারী পরিচালক মাহবুব আলম অভিযোগটির অনুসন্ধান শেষে মামলার সুপারিশ করলে কমিশন তা অনুমোদন করে।